আদ্য ১৫ সেপ্টেম্বর নড়াইলের সদর উপজেলার তুলারামপুর বাজার প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।
এ সময় পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক মারামারি ও পারিবারিক সহিংসতা,
সহ ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, নড়াইল জেলা পুলিশ সর্বদা নিরলসভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। তিনি যথাসময়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য সকলকে আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা; নড়াইল সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।




Leave a Reply