1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে সাংবাদিককে হেনস্তা ও মারধোরের ঘটনায়সেই জামায়াত নেতার অবৈধ কয়লার ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি  :

নড়াইলে পেশাগত দায়িত্ব পালনকালে দু’জন সাংবাদিককে হেনস্তা ও মারধোরের ঘটনায় স্থানীয় জামায়াত নেতা হাসিবুর মোল্যার সেই অবৈধ কয়লা তৈরির ভাটায় অভিযান চালিয়ে আটটি চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় ভাটাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধ্বংসের আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রুবেল শেখ।

পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নড়াইল সদরের আটঘরা এলাকার একটি বাগানের মধ্যে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিলেন স্থানীয় ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাসিবুর মোল্যা।

পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর এ অবৈধ কয়লা ভাটার সন্ধান পেয়ে যৌথ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কয়লা ভাটার আটটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে দেন। অভিযানের খবর পেয়ে ভাটায় কর্মরত শ্রমিক ও মালিক পালিয়ে যান। ভাটায় ব্যবহৃত কাঠ ও একটি ট্রলি জব্দ করে জেলা প্রশাসন।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া ছাড়াও জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ওই এলাকায় অবৈধ কয়লা ভাটার সংবাদ সংগ্রহে যান সময় টেলিভিশনের নাড়াইল জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান ও স্থানীয় আরেক সংবাদকর্মী রাসেল হুসাইন।

সংবাদ সংগ্রহ শেষে খবর প্রচার না করতে টাকা দিয়ে তাদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন ভাটার মালিক ও স্থানীয় বিছালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাবিবুর মোল্যা।

সাংবাদিকরা টাকা নিতে অস্বীকৃতি জানালে লোকজন জড়ো করে ওই সাংবাদিকদের লাঞ্ছিত করেন জামায়াত নেতা ও তার অনুসারীরা।

ঘটনার দুই দিন পর সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই জামায়াত নেতার অবৈধ কয়লা ভাটা ধ্বংস করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে স্থানীয় লোকজন ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যা জেলা প্রশাসনের নজরে আসে।

তিনি বলেন, কয়লা ভাটার নির্গত কালো ধোঁয়া (কার্বন মনোক্সাইড) পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ভাটায় কর্মরত মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

চুল্লিগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। কাঠ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ কাজের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews