1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫৬ মিলিয়ন ডলার ফেরতের নির্দেশ

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :

নিউইয়র্কের ব্রুকলিনে Medicaid জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের মামলায় এক ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। জাকিয়া খান নামের ৫৫ বছর বয়সী ওই নারীকে ৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি আরও ৫০ লাখ ডলার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জাকিয়া খান পাকিস্তানি বংশোদ্ভূত কে ।

যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের প্রসিকিউটর অফিস জানিয়েছে, কনি আইল্যান্ড এলাকায় পরিচালিত তাঁর দুটি সামাজিক প্রাপ্তবয়স্ক ডে-কেয়ার এবং একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই জালিয়াতি করা হয়। ২০২৫ সালের আগস্টে খান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও অবৈধ স্বাস্থ্যসেবা ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন।

আদালতের নথি অনুযায়ী, খান হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার এবং ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার-এর মালিক ছিলেন। পাশাপাশি তিনি রেসপনসিবল কেয়ার স্টাফিং নামে একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মালিক এবং জালিয়াতির অর্থ গোপন ও স্থানান্তরের জন্য টানউই সার্ভিসেস নামের আরেকটি প্রতিষ্ঠান ব্যবহার করতেন।

২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে Medicaid সুবিধাভোগীদের এসব ডে-কেয়ারে ভর্তি করানো হতো। অভিযোগ অনুযায়ী, তাঁদের নগদ অর্থ ও অন্যান্য সুবিধা দিয়ে ভুয়া উপস্থিতির কাগজে স্বাক্ষর করানো হতো। পরে এমন সেবার জন্য Medicaid-এর কাছে বিল পাঠানো হয়, যা প্রকৃতপক্ষে দেওয়া হয়নি।

২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দুই ডে-কেয়ার প্রতিষ্ঠান Medicaid-এর কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে Medicaid প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে। তদন্তকারীদের দাবি, জালিয়াতির অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঘুরিয়ে নগদ করা হয় এবং সেই অর্থের একটি অংশ ঘুষ ও অবৈধ অর্থ প্রদানে ব্যবহার করা হয়।

তদন্তের সময় খানের বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি সম্পত্তিসহ জালিয়াতির অর্থের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদ জব্দ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী এগুলোর অংশ হিসেবে মোট ৫০ লাখ ডলার পর্যন্ত অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত হবে।

মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং নিউইয়র্ক পুলিশ বিভাগ। তথ‍্য: ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক প্রসিকিউটরের ওয়েবসাইট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews