1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি :

মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অকুতোভয় যোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ (৫

সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন।

ঐতিহাসিক সেই যুদ্ধে পাকিস্তানি,বাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু,মিয়া গুরুতর আহত হলে নূর মোহাম্মদ তাকে কাঁধে তুলে নেন এবং একহাতে এলএমজি চালিয়ে শত্রুর ওপর আক্রমণ অব্যাহত রাখেন।

একপর্যায়ে শত্রুর মর্টারের গোলা আঘাত করলে তাঁর হাঁটু ভেঙে গেলেও তিনি লড়াই চালিয়ে যান এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে যশোরের শার্শা

উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে,সমাহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপতাঁকে সর্বোচ্চ সামরিক সম্মান‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ। তাঁর বাবার নাম মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম)। শৈশবেই পিতা-মাতাকে হারানো নূর মোহাম্মদ সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বিজিবি) যোগ দেন। ১৯৭১ সালে তিনি ৮ নম্বর সেক্টরের অধীনে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে বিভিন্ন সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে অংশ নেন।

২০০৮ সালের ১৮ মার্চ তাঁর জন্মভূমি মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নূর মোহাম্মদ নগর’। সেখানে বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষার্থে একটি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং তাঁর বসতভিটায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, বীরশ্রেষ্ঠের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ নূর মোহাম্মদ নগরে কোরআন তিলাওয়াত, শোভাযাত্রা,

স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী রোববার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর জীবনীভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews