অদ্য ০২ সেপ্টেম্বর’২৬ খ্রি. নড়াইল জেলার কালিয়া থানাধীন হামিদপুর ইউনিয়ন এবং খুলনা জেলার সীমান্তবর্তী দিঘলিয়া থানাধীন গাজীরহাট ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষার্থে গাজীরহাট বাজারে নড়াইল জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাননীয় সংসদ সদস্য-৯৩, নড়াইল-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন,
সমাজে মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, চোরাকারবারি এবং যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সেখানে অস্থায়ী ক্যাম্প এবং একটি অভিযোগ বক্স স্থাপনের আশ্বাস্ প্রদান করেন,
যেখানে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ গোপনীয়ভাবে তাদের অভিযোগ, মতামত ও তথ্য প্রদান করার সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা গুলো সরাসরি পুলিশের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা তৈরি হবে।
পরবর্তীতে উক্ত আইন-শৃঙ্খলা মতবিনিময় সভার সভাপতি জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল, সমাপনী বক্তব্য দিয়ে সভার সমাপ্তী ঘোষনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা; জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) খুলনা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল,
জনাব মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি); জনাব মোঃ ইদ্রিস আলী, অফিসার ইনচার্জ, কালিয়া থানা, নড়াইল; জনাব হাও সানওয়ার হুসাইন মাসুম, অফিসার ইনচার্জ, দিঘলিয়া থানা, খুলনা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন অংশগ্রহণ করেন।




Leave a Reply