1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলায় অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ মো.রাজু শেখ (৩৫) ও রিক্তা বেগম (৩০) নামের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) সকালে নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীরা হলেন – নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো.ইউসুফ শেখের ছেলে মো.রাজু শেখ এবং একই উপজেলার সমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে রিক্তা বেগম।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। ওই বাড়িতে রাজু এবং রিক্তা বেগম ভাড়া থাকতেন। এসময় তাদের রুম তল্লাশি চালিয়ে ৯০০পিস নিষিদ্ধ অবৈধ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন জব্দ করে তাদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তর।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ- পরিচালক গোলক মজুমদার বলেন, স্বামী স্ত্রীকে অবৈধ নিষিদ্ধ ইয়াবাসহ আটক করে নড়াইল সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে মাধ্যমে জেল- হাজতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews