1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

 

নিউইয়র্কে সফররত বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)এর সাবেক সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্টের সিলেটের সভাপতি প্রখ্যাত চিকিৎসক ডা: মইনুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মন্নান এবং আটাবের সাবেক সভাপতি এম জব্বার জলিলের সাথে গত রবিবার ,৯ আগস্ট ২০২৬,সন্ধ্যায় সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়া জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদির সৃতি কল‍্যাণ ট্রাস্টের সভাপতি ও বিএমএ”র সাবেক সাধারণ সম্পাদক ডা.মইনুল ইসলাম ।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান,আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার,

বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস ও বোস্টন থেকে আগত ডা:শাফা খান বিল্লাহ । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল‍্যাণ ট্রাস্ট নিউইয়র্কের সভাপতি এমাদ চৌধুরী ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম । খবর আইবিএননিউজ ।

সভায় শুরুতে “৫২ -এর ভাষা শহীদ ,”৭১-এর স্বাধীনতা যুদ্ধ ,এবং আজ পর্যন্ত সকল গনতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং সংগঠনের নিউইয়র্কের আজীবন সদস্য সাবেক সিলেট পৌর কমিশনার মরহুম ফখরুল ইসলাম খান ,এডভোকেট আখতারউল ইসলাম ,নাজিম উদ্দিন সহ প্রবাসে যারা প্রয়াত হয়েছেন তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সংগঠনের ট্রাষ্টি ও সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দীন শুরুতে স্বাগত বক্তব্য ২০১৬ সালে সংগঠন প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান কাজের অগ্রগতি ও স্বারকগ্রন্থ প্রকাশনা এবং সমাজসেবা মূলক কাজের চিত্র তুলে ধরেন। চলমান দেশে বিদেশে এই কাজের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান । সকলের সহায়তায় হাটি হাটি পা পা করে সংগঠনটি অগ্রসর হচ্ছে এটাই আশার ও উৎসাহের দিক।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ভাষানী ফাউন্ডেশন নিউইয়র্কের সভাপতি আলী ইমাম শিকদার,সম্পাদক নাসির উদ্দীন,এডভোকেট মুজিবুর রহমান ,মূলধারার রাজনৈতিক ও লিগ্যাল কনসালটেন্ট উকিল মুজিবর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন,সিরাজুল আলম খান সৃতি পরিষদ নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও লায়ন এডভোকেট মতিউর রহমান,

সাধারণ সম্পাদক ও জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী , নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলোমনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি তাজুল ইসলাম ,সম্পাদক গাজী শামসুদ্দিন,সিলেট সদর থানা এসোসিয়েশন সাবেক সভাপতি ইয়ামিন রশীদ ,,আব্দুল মালেক খান লায়েক ,

মামুন আহমদ ,মোজাফফর আহমেদ ,কাদির বক্স ,জামাল উদ্দিন আহমদপ্রমুখ নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন ,ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্ট মুক্তিযুদ্ধের পক্ষের সকলের একটি প্লাটফর্ম। এখানে মুক্ত মনে সবাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আলোচনা করবেন।

৫২’ভাষা শহীদ ,৬২’ সালের শিক্ষা কমিশন,স্বাধীনতার নিউক্লিয়াস গঠন ,৬৬’ছয় দফার আন্দোলন ,৬৯’গন অভ্যুত্থান , ৭০’সালের নির্বাচন ,স্বাধীনতা যুদ্ধ । স্বাধীনতা পররর্তী বিভিন্ন গনতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

বর্তমান রাজনৈতিক দেশের শূন্যতায় সবাই কে ন্যূনতম জাতীয় ইস্যুর বিত্ত্বিতে ঐক্যবদ্ধভাবে দাড়ানোর বিকল্প নেই । আমাদের চিন্তা করতে হবে আবার আগে দেশ ,জনগন এবং আমাদের মুক্তিযুদ্ধ ।

এটা জাতির একটি হিরন্ময় সঞ্চয় । স্বাধীনতা ,গন অভ্যুত্থান বারবার হয় না। জাতি রক্ত দিয়ে বারবার প্রতারিত হয়। ফসল ঘরে তুলতে পারি না । এর অন্যতম কারণ নেতৃবৃন্দ দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ,দলীয় স্বার্থকে প্রধান্য দেন।

ক্ষমতায় গিয়ে রাষ্টীয় প্রতিষ্ঠান গুলোকে দলীয়করন করে ফেলেন । রাষ্ট্র ও দল দুটি স্বত্ত্বা তা ,বেমালুম ভূলে যান। যে কারনে দেশ ও জাতি তার খেসারত দেয় । আমাদের ভোগের রাজনীতি পরিহার করে ,ত্যাগের রাজনীতি শিক্ষা নিতে হবে।

আমরা সবাই মিলে যদি মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি যখনই মুক্তিযোদ্ধা ম,আ,মুক্তাদির সহ সকল শহীদের আত্মা শান্তি পাবে । সভা শেষে প্রধান অতিথি ,বিশেষ অতিথিকে সম্মাননা আ‍্যওয়াড উপহার তুলে দেন । অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews