1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিনামূল্যে পাওয়া যাবে কলকাতার চিকিৎসা সংক্রান্ত তথ্যসেবা

  • শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোরে বিনামূল্যে পাওয়া যাবে কলকাতার চিকিৎসা সংক্রান্ত তথ্যসেবা

ভারতের কলকাতায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে চিকিৎসা নিতে যাওয়াদের সহায়তায় যশোরে তথ্যকেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে। শহরের ঘোপ জেলরোডে সিওক হেলথকেয়ার নামে এই তথ্য কেন্দ্রে হাসপাতালটিতে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। শুক্রবার স্থানীয় একটি অভিজাত হোটেলে অ্যাপোলে হসপিটাল কর্তৃপক্ষ ও সিওক হেলথকেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা জানানো হয়।

সভায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কলকাতার চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিইও অভিজিৎ মজুমদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহসান হাবিব, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সিওকের চিফ এমএম মাসুমুজ্জামান ও হেড অব মার্কেটিং রমিজ উদ্দিন।

অভিজিৎ মজুমদার বলেন, প্রায় ৪০ বছর ধরে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল ভারত-বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবায় অবদান রেখে চলেছে। হসপিটালটি ৩২টি শহরে ৭৫টি হাসপাতালের মাধ্যমে এই সেবা দিচ্ছে। এরমধ্যে প্রায় ২০ বছর আগে কলকাতায় প্রতিষ্ঠিত হসপিটালটি পশ্চিমবাংলা ও বাংলাদেশের মানুষের চিকিৎসায় সুনামের সাথে কাজ করছে।

তিনি বলেন, ভারতবর্ষে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা চালু করার যে উদ্দেশ্য নিয়ে হসপিটালটি প্রতিষ্ঠিত হয়েছিল তা অর্জিত হলেও সেবার মান নিয়ে এখনো কাজ করছে এর কর্তৃপক্ষ। এজন্য হসপিটালটিতে আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি ব্যবস্থা স্থাপন করে চিকিৎসা কার্যক্রমকে সহজ ও সুলভ করা হয়েছে।

যশোরে সিওক হেলথকেয়ার স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, বিভিন্ন শহরে এই হেলথকেয়ার রয়েছে। এর মাধ্যমে এদেশ থেকে যারা অ্যাপোলো কলকাতায় চিকিৎসা নিতে যাবেন তারা বিনামূল্যে পরামর্শসহ অন্যান্য সুবিধা পাবেন। চিকিৎসা নিয়ে আসাদের জন্যও এই হেলথকেয়ার থেকে টেলিমেডিসিনের ব্যবস্থা থাকবে। যার মাধ্যমে এখানে বসেই অ্যাপোলো হসপিটালের চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

মতবিনিময় সভায় যশোরে কর্মরত চিকিৎসক, পেশাজীবী, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews