1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা-আবদুল কাদের মির্জা

  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা অতীতের ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, আমাদের আত্মশুদ্ধিতে গুরুত্ব দিতে হবে।

​আত্মসমালোচনা যেকোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে মন্তব্য করেন নোয়াখালীর বসুরহাট সিটি করপোরেশনের সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা।খবর আইবিএননিউজ ।

​তাঁর মতে, আত্মসমালোচনা আত্মশুদ্ধির পথ প্রশস্ত করে, যা কোনো রাজনৈতিক দলের সঠিক পথে চলার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক।
​গত ২২ জুলাই ২০২৬,বুধবার বাংলাদেশসময় রাত ৯টা এবং নিউইয়র্কে সময় সকাল ১১টায় “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” সংগঠনের ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।

​তিনি বলেন, দলের গুটিকয়েক নেতাকর্মীর ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের মতো একটি জনমুখী দল সম্পর্কে অনেকের কাছে ভুল বার্তা পৌঁছায়, যার সুযোগ নিয়ে দেশবিরোধী অপশক্তি আওয়ামী লীগকে জনগণের শত্রু প্রমাণের চেষ্টা করে।
​আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে নেতৃত্বদানকারী একমাত্র দল হওয়ায় দেশবিরোধী অপশক্তি’র যেকোনো অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

​বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী দেশ-বিদেশের অর্ধশতাধিক সাংবাদিকদের অংশগ্রহণে ভার্চুয়াল এই অনুষ্ঠানে “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ”-এর আহ্বায়ক সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সদস্য কবি ও সাংবাদিক সচিব শফিক বাবু’র সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেশ ও বহিঃবিশ্বে অবস্থানকারী স্বনামধন্য সাংবাদিক, লেখক, কবি, সংস্কৃতিকর্মীসহ অনেকে।

​এ সময় প্রখ্যাত নিউরোসার্জন ডা. অধ্যাপক শাহনেওয়াজ বারী তাঁর বক্তব্যে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
​তিনি বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ শেখ হাসিনার অবর্তমানে ভালো নেই। দেশের মানুষের জন্য এখন তাঁর ভীষণ প্রয়োজন।

​এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জি এম তরিকুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার,আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাজ্য প্রবাসী এটিএন বাংলা’র সিনিয়র সাংবাদিক সেলিনা আকতার জোছনা,

সিনিয়র সাংবাদিক খন্দকার তারেক রায়হান,সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সাজেদা পারভিন সাজু, ওয়ারেছুন্নবী খন্দকার ও আহমেদ রাসেল, যুক্তরাষ্ট্রের আরিজোনা প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম সম্পাদক ও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী সাংবাদিক আরিফুর রহমান আরিফ,চ‍্যনেল আই-এর সাংবাদিক এ ইসলাম,জহিরুল ইসলাম, আকতার হোসেন,, সাজ্জাদ হোসেন, এইচএম দুলাল, তুলনা আফরিন, জিল্লুর রাসেল, মার্জিয়া আকতার বৈশাখী প্রমুখসহ আরোও অনেকে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews