1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

  • বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি :

র‌্যাবের কব্জায় আলিনুর হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখ ,নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ নিয়ে মামলার দুজন আসামিকে গ্রেফতার করল বাহিনীটি।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাজিব শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারীর হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার দুই নাম্বার এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেফতার করে র‍্যাব-৬।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, গ্রেফতারকৃত আসামি রাজিবকে সাতক্ষীরা থেকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষ রাজিব শেখসহ তার সহযোগীরা ছুরি দিয়ে নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে হত্যা করে পালিয়ে যায়।

পরে সোমবার রাতে নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews