1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের ভার্চুয়াল সভায় প্রবাসীদের স্বার্থে দ্রুত ও আন্তর্জাতিক মানের পাসপোর্ট সেবা নিশ্চিত করার আহ্বান

  • সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত রবিবার,-৯ জুলাই ২০২৬,আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের এক ভার্চুয়াল সভায় বাংলাদেশের পাসপোর্ট সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ছয় ঘণ্টার মধ্যে পাসপোর্ট প্রদানের ব্যবস্থা চালু করার দাবিতে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।খবর আইবিএননিউজ ।

সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ.এনএম. ঈসা এবং পরিচালনা করেন সদস্য সচিব এমএ রউফ । ভাত বক্তব্য রাখেন ফারুক আহমেদ চৌধুরীসহ অন‍্যনা নেতৃবৃন্দ । সভার সভাপতি ও সংগঠনের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা এডভোকেট এএনএম ঈসা বলেন,

মালয়েশিয়ায় নির্দিষ্ট শর্তে মাত্র এক ঘণ্টার মধ্যে পাসপোর্ট প্রদান করা হয়। যুক্তরাজ্যে সরকারি হিসেবে জরুরি পাসপোর্ট সেবার জন্য চার ঘণ্টার কথা উল্লেখ থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সেবা প্রদান করা সম্ভব হয়। বিশ্বের অনেক দেশ নাগরিকদের সময়ের মূল্য দিয়ে প্রযুক্তিনির্ভর ও দক্ষ সেবা নিশ্চিত করেছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশে এক ঘণ্টা বা দুই ঘণ্টায় পাসপোর্ট দেওয়ার দাবি করছি না। আমাদের দাবি হচ্ছে, অন্তত এমন একটি কার্যকর ব্যবস্থা করা হোক যাতে একজন নাগরিক বা প্রবাসী সকালে আবেদন করলে বিকেলের মধ্যেই তার পাসপোর্ট হাতে পেতে পারেন। আধুনিক প্রযুক্তি, দক্ষ প্রশাসন এবং আন্তরিক সদিচ্ছা থাকলে এটি অসম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রবাসীরা প্রতিনিয়ত দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাই তাদের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, আমরা আমাদের কাজ করছি, আমরা রেমিট্যান্স পাঠাচ্ছি। সরকারেরও নিজেদের কাজ সঠিকভাবে করতে হবে। আমাদের পরিবার বাংলাদেশে থাকে। আমরা চাই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হোক।

সভায় বক্তারা বলেন, পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা এবং অপ্রয়োজনীয় ভোগান্তি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দ্রুত, স্বচ্ছ এবং সময় নির্ধারিত পাসপোর্ট সেবা চালু করা এখন সময়ের দাবি।

সভায় বক্তারা বলেন আমরা কোন দলের পক্ষে বা বিপক্ষে নয় আমরা সরকারের বিপক্ষে কখনোই নয়, আমরা সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চাই ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রস্তাবের প্রতি সর্বসম্মত সমর্থন জানান।সভার দ্বিতীয় এজেন্ডা অনুযায়ী, বাংলাদেশের পুনরাবৃত্ত বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করার প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বক্তারা বলেন, প্রতিবছর একই ধরনের দুর্ভোগ গ্রহণযোগ্য নয়; টেকসই ও বিজ্ঞানভিত্তিক সমাধান নিশ্চিত করতে হবে।

সভা থেকে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়, আন্তর্জাতিক মানের দ্রুত পাসপোর্ট সেবা চালু, প্রবাসীবান্ধব প্রশাসনিক সংস্কার এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews