1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইল জেলা তথ্য অফিসের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের সড়ক প্রচার ও সংলাপ

  • বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

নড়াইল জেলা তথ্য অফিসের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের সড়ক প্রচার ও সংলাপ

ইউনিসেফ বাংলাদেশ এর ‘সিফোরডি’ (C4D) কার্যক্রমের আওতায় নড়াইল জেলায় ২০২২ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এ ৩ মাসব্যাপী ৬০ ইউনিট সড়ক প্রচার ও ৪৫ টি মতবিনিময় সভা বা কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে৷

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের ‘সিফোরডি’ (C4D) খাতের আওতায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উপলক্ষ্যে এ সড়ক প্রচার ও কমিউনিটি ডায়ালগ বা সংলাপ আয়োজন করা হয়৷ নড়াইল জেলার নড়াইল সদর,

লোহাগড়া ও কালিয়া এ তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলা তথ্য অফিসের প্রচার গাড়ি শিশুদের করোনা টিকা গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রচার করে৷ এছাড়া জনগণের সচেতনতা বৃদ্ধি করনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় সংলাপের আয়োজন করে তথ্য অফিস৷

গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস নড়াইলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে সমন্বয় করে নড়াইলের যেসব স্থানে টিকা গ্রহণের হার তুলনামূলক কম সে সকল স্থানে টিকা গ্রহণের ব্যাপারে সচেতনতামূলক সড়ক প্রচার ও কমিউনিটি ডায়ালগ আয়োজনের উপর জোর আরোপ করেছিলো৷

এ ব্যাপারে নড়াইলে তথ্য অফিসের জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন বলেন, ইউনিসেফ দেশের প্রায় সকল জেলাতেই এ ধরণের সচেতনতামূলক কর্মসূচী জেলা তথ্য অফিসের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে৷ সরকারের নিয়মিত কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের ব্যাপারে ইউনিসেফ জেলা তথ্য অফিস তথা গণযোগাযোগ অধিদপ্তরে সক্রিয় স্টেকহোল্ডার৷ ইউনিসেফ বাংলাদেশে তৃণমূল পর্যায়ের জনগণের জন্য নানা বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে থাকে৷ এদেশের মানুষের জন্য যেটি অনেক প্রয়োজন৷

দেশের জনগণের জন্য আয়োজিত এ ধরণের বিভিন্ন কর্মসূচীর জন্য জেলা তথ্য অফিসার ইউনিসেফ বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ইউনিসেফের জনগণের জন্য আয়োজিত সকল কর্মসুচীতে জেলা তথ্য অফিসের সম্পৃক্ততার ব্যাপারে জোরালো আশাবাদ ব্যক্ত করেন৷ জেলা তথ্য অফিস,

নড়াইল ইউনিসেফ বাংলাদেশের এ কর্মসূচীর আওতায় ৬০ ইউনিট সড়ক প্রচারের মাধ্যমে প্রায় ৫০ হাজার এবং ৪৫টি মতবিনিময় সভার মাধ্যমে প্রায় আড়াই হাজার জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে৷ সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews