1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিরাপদ সড়কের প্রত্যাশায় – ইলিয়াস হোসেন মাঝি

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশে প্রতিবছর সড়ক দূর্ঘটনা আশাঙ্খ জনক হারে বাড়ছে কেন ? এর কারণ কি আইনের দূর্বলতা, না জনগণের উদাসীনতা, না যানবাহনের চালকের বেপরোয়া গতি ?

প্রতিদিন খবরের কাগজ খুললেই বা সোস্যাল মিডিয়ায় চোখ রাখলেই যে খবরটি আমাদের নিয়মিত চমকে দেয় তা হলো সড়ক দূর্ঘটনা। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি মরন ফাঁদ।

প্রতিদিন নিয়ম করে কারো না কারো বাবা – মা, ভাই – বোন, ছেলে – মেয়ে, স্বামী – স্ত্রী কিংবা আত্নীয় স্বজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। কেড়ে নেওয়া হচ্ছে কারো উজ্জ্বল ভবিষ্যৎ, কেউ হারাচ্ছেন কর্মক্ষমতার শেষ সম্ভল। আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই মৃত্যু গুলোর দায় কার ?

মহাসড়ক গুলোতে যেভাবে দূর্ঘটনা ঘটেছে এবং দূর্ঘটনার সংখ্যা দিন দিন যে হারে বাড়ছে, তা যদি দ্রুত রোধ করার ব্যাপারে বাস্তবমুখী ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয় বা যথাযথ সতর্কতা অবলম্বন করা না হয় তাহলে আগামীতে সড়ক দুর্ঘটনার পরিমাণ ও হতাহতের সংখ্যা আরো বাড়তে থাকবে। সড়কে অকাল মৃত্যু শুধু ব্যক্তি নয় বরং একটি পরিবার, সমাজ ও বৃহৎ পরিসরে রাষ্ট্রের উন্নয়নের অন্তরায়।

এই দুর্যোগ হঠাৎ করে উদয় হয় নি। অনেক বছর ধরেই আমাদের জীবনে নিয়মিত হয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সবকিছু আমাদের অভ্যাসে পরিনত হয়ে গেছে। মানুষ মরছে, আমরা শিরোনাম দেখছি, আবার মানুষ মরছে, আবার শিরোনাম হচ্ছে। আমাদের রাষ্ট্র, প্রতিষ্ঠান,

সমাজ, পরিবার সবাই মূত্যূ গুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। এটাই সবচেয়ে ভয়ংকর বিষয়। আমাদের মন এমন ই অনুভূতিহীন হয়ে গেছে যে, আমরা বুঝতেই পারি না চেষ্টা করলেই এই ব্যক্তিদের বাঁচিয়ে রাখতে পারতাম।

আমরা এই মৃত্যু মেনে নিয়েছে, কারন যারা গেছেন তারা বেশির ভাগই সাধারণ মানুষ – শ্রমিক, শিক্ষার্থী, নিম্ন মধ্যবিত্ত, গ্রাম থেকে শহরে কাজ খুঁজতে আসা মানুষ, মোটরসাইকেল অফিস করা মানুষ, বাসে করে বাড়ি ফেরা মানুষ। এই মৃত্যু গুলোর খবর হয় কিন্তু আমরা শোকার্ত হই না। নীতিনির্ধারক ও আইন প্রয়োগকারীদের মনে দাগ কাটে না। মৃত্যু গুলো একটা অদ্ভুত অবহেলায় পড়ে থাকে। প্রতি মাসে প্রায় একই সংখ্যায় মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা নিশ্চুপ।

সড়ক দূর্ঘটনা কেবল দূর্ঘটনাই নয়, এটি অনেক অংশেই হত্যাকান্ড। যেমন অপরিকল্পিত রাস্তা, ত্রুটি পূর্ণ যানবাহন, অদক্ষ বা লাইসেন্স বিহীন রাস্তা, অদক্ষ বা লাইসেন্স বিহীন চালক, এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা।

এসব ই আমাদের প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মহাসড়কে দ্রুত গতির গাড়ি, ওভার ট্রেকিংয়ের অসুস্থ প্রতিযোগিতা, আইন প্রয়োগকারী সংস্থার শিথীলতা। এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।

প্রতিটি দূর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘশ্বাস পড়ে, মানববন্ধন হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বিচার হীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যায় আর সাধারণ মানুষ সড়কে রক্ত দিয়ে যায়।

লেখক : মোঃ ইলিয়াস হোসেন মাঝি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews