1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও স্বাভাবিক ছিলেন লিন্ডসে গ্রাহাম, শেষ ফোনালাপের স্মৃতিচারণ করলেন ট্রাম্

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,মোঃ নাসির,বাপসনিউজ :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তাদের মধ্যে ফোনে কথা হয়েছিল। সে সময় গ্রাহাম নিজেকে ‘কিছুটা ক্লান্ত’ বলে উল্লেখ করলেও তিনি স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক ও আইনপ্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।খবর আইবিএননিউজ ।

রোববার,১২ জুলাই ২০২৬,চ‍্যনেল-৪,এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি আমাকে ফোন করে বলেছিলেন, ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নিয়ে সবকিছু প্রস্তুত রয়েছে। তার কণ্ঠে শুধু সামান্য ক্লান্তি ছিল। আমি কখনো ভাবিনি, সেটিই হবে আমাদের শেষ কথা।”

ট্রাম্প বলেন, গ্রাহামের আকস্মিক মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছে। “আমি ভেবেছিলাম, সে যেন চিরকাল বেঁচে থাকবে,” মন্তব্য করে তিনি বলেন, লিন্ডসে গ্রাহাম শুধু একজন সহকর্মী ছিলেন না, তিনি পরিবারের সদস্যের মতো ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

লিন্ডসে গ্রাহামের কার্যালয় জানিয়েছে, তিনি শনিবার সন্ধ্যায় ৭১ বছর বয়সে “স্বল্পমেয়াদি ও আকস্মিক অসুস্থতায়” মারা যান। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার ওয়াশিংটনের বাসভবনে জরুরি চিকিৎসাসেবা পাঠানো হয়েছিল।

দক্ষিণ ক্যারোলিনার চার মেয়াদের এই সিনেটর দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। শুরুতে ট্রাম্পের কড়া সমালোচক হলেও পরবর্তীতে তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রে পরিণত হন এবং পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গ্রাহামের মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প তাকে “একজন সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক” এবং “আমার পরিচিত সেরা সিনেটরদের একজন” বলে শ্রদ্ধা জানান।তিনি একজন কষ্টর অভিবাসী বিরোধী ছিলেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews