1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের উদ্ধোধন

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

জহুরুল হক মিলু, নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বিভিন্ন প্রকার গাছের চারা গ্রীষ্মকালীন সবজির বীজ ও অন্যান্য উপকরণ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি প্রকৌশলী এ এম হেলালুর রহমান,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান,

লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ প্রমুখ।

এছাড়াও লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শিকদার ইমরানুর রহমান,

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মানসুরুল হক সুমন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ শিরিনা আক্তারসহ কৃষকরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৫৭০ টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষক প্রতি পাঁচটি চারা, গাছ প্রতি ৫ কেজি করে ২৫ কেজি জৈব সারসহ বাঁশের খুটি বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন,

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে,

সেগুলো ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন এলাকা রোপণ করা হবে। একটি সুন্দর ও পরিবেশবান্ধব লোহাগড়া তথা দেশ গড়ে তুলতে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং সাধারন মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews