1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রাইভেট কারে ছাগল নিয়ে পালানোর সময় দুইজন আটক

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

প্রাইভেট কারে ছাগল নিয়ে পালানোর সময় দুইজন আটক

নড়াইলে প্রাইভেট কার দিয়ে ছাগল চুরির সময় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার থেকে একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদের লোহাগড়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের ছলেমান শেখের ছেলে হেলাল শেখ (২২) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা চর পাড়া গ্রামের মিজানুর ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার মাকড়াইল বীর বটতলা প্রধান সড়কের পাশে একটি কালো রঙের প্রাইভেট কারে হেলাল শেখ ও মেহেদী হাসান একটি ছাগল উঠিয়ে নেয়। অন্যটি উঠানোর সময় ছাগলের চিৎকারে ছাগলের মালিক জহিরুল ইসলাম টের পেয়ে তাদের ধাওয়া করেন।

এসময় স্থানীয় জনতা বেশ কয়েকবার রাস্তায় তাদের আটকের চেষ্টা করলেও অবশেষে মানিকগঞ্জ বাজারে তাদের আটক করতে সক্ষম হয়। এসময় চোর চক্রের অন্য সদস্য গাড়িচালক আলামিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেট কারসহ তাদের লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, ছাগল চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ছাগল থানা হেফাজতে আছে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews