1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল ঘরে, প্রাণ গেল শিক্ষার্থীর

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন মিতু খানম (১২) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীমা আক্তার সেতু ও মিতু খানম ওই এলাকার হাফিজার মোল্যার দুই মেয়ে। সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং মিতু ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্বজন ও পুলিশ জানায়, রোববার রাতে পড়া শেষ করে খাবার খেয়ে সেতু ও মিতু দুইবোন ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই ট্রাকটি নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে ট্রাকটি সড়কের বাম পাশের ঘরের ওপর উল্টে পড়ে। ওই ঘরেই ঘুমিয়ে ছিল দুইবোন সেতু ও মিতু। ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় ও ট্রাকে থাকা পাথরের চাপায় সেতু ও তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎকরা সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নলদী পুলিশ ক্যাম্পের এএসআই আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews