যশোরের চৌগাছায় বেসরকারি উদ্যোগে নির্মিত ২৫০ শয্যার ডা. আনিসুজ্জামান হাসপাতালের শুভ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুজ্জামান রাহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণীর। এছাড়া যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা,
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফারজানা ইসলাম, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনিব হাসান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. মামুনুর রশীদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আধুনিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে।

Leave a Reply