যশোরের চৌগাছায় বাওড় পাহারাদার আতিয়ার রহমান হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজনকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের ভাই ও মামলার বাদী রাশেদ আলী এ অভিযোগ করেন।
তিনি জানান, গত ২০ জুন নিখোঁজ হওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আটক ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বেড় গোবিন্দপুর বাওড় এলাকা থেকে আতিয়ার রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হলেও ওসমানকে ছেড়ে দেওয়া হয় এবং মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করা হয়।
নিহতের পরিবারের দাবি,
মামলাটি ডিবি বা পিবিআইয়ের কাছে হস্তান্তর করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এছাড়া পলাতক আসামিদের হুমকিতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

Leave a Reply