1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনগনের প্রত্যাশা শুধুই হতাশায় রূপ নিচ্ছে – ইলিয়াস হোসেন মাঝি

  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

জনগনের প্রত্যাশা শুধুই হতাশায় রূপ নিচ্ছে মন্তব্য করে আজ ২৩ শে জুন মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন,

রাজনীতির এক শ্রেণীর উচ্চ ভিলাষীরা আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি করেছে। কল্যানকামী ও উৎপাদন মুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়।

কলামিস্ট মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রতিহিংসা মুলক রাজনীতি শুধু দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নয়, গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ দেশের যে অবস্থা তার প্রধান কারণ ই হচ্ছে এই প্রতিহিংসার রাজনীতি।

ক্ষমতার জন্য একে অপরকে আঘাত করার প্রবণতা আমাদের সামাজিক বন্ধনকে ও নষ্ট করে দিচ্ছে। দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে ক্ষমতাসীনরা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়, যা গনতন্ত্র ও স্বাধীনতার চেতনার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।

রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে মানসিক পরিশুদ্ধতা, উন্নত রুচি ও সংস্কৃতি বারবার প্রত্যাশা করেছে মানুষ।

এ ও প্রত্যাশা করেছে, দেশ ও জাতি গঠনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে এদের মাধ্যমে বড় ধরনের জাগরণ ঘটবে। দেশের উন্নয়ন সহ হতদরিদ্র মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। কিন্তু জনগণের প্রত্যাশা শুধুই হতাশায় রুপ নিচ্ছে।

তরুণ এ রাজনীতিবিদ আরো বলেন, প্রতিহিংসামূলক রাজনৈতিক আচরণ দেশের অগ্রগতি ও সংস্কৃতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমাদের সামনে সেই বাস্তবতা স্পষ্ট।

যে রাজনৈতিক সংগঠন হিংসা ও প্রতিহিংসার নীতি অনুসরণ করে, তাদের শাসন কতটা বিধ্বংসী হতে পারে তা এখন আর কোন লুকোচুরির বিষয় নয়।

নাগরিক কেন্দ্রের সভাপতি ও কলামিস্ট মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার লড়াই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অসম প্রতিযোগিতায় রুপ নিয়েছে।

এই লড়াইয়ের মধ্যে জনগণের কোন ভূমিকা নেই, তাদের ম্যান্ডেটকে উপেক্ষা করা হচ্ছে। দেশ এখন অস্থিতিশীল রাজনৈতিক বাস্তবতায় আবদ্ধ, যেখানে শান্তি এবং সংহতি কেবলই দুঃবর্তী স্বপ্ন।

তার মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান লড়াই কেবল ক্ষমতা দখলই নয়। বরং এর প্রভাব দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়াতে ও পড়ছে। উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো আজ তাদের পার্টি নির্ভর হয়ে পড়েছে ও জনগণের প্রতি দায়বদ্ধতা হারিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews