1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চৌগাছায় বাওড় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

  • সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড়ের পাশের একটি খাল থেকে আতিয়ার রহমান (৫৫) নামে এক নৈশপ্রহরীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আজ রোববার বিকেলে খালের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে হেফাজতে নিয়েছে।

নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি পেশায় বেড়গোবিন্দপুর বাওড়ের পাহারাদার ছিলেন এবং একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাতে আতিয়ার রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বেড়গোবিন্দপুর বাওড়ের পাশের একটি খালে কচুরিপানার নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতিয়ার রহমান শারীরিক প্রতিবন্ধী ছিলেন। নৈশপ্রহরীর কাজের পাশাপাশি বাওড়ে মোটর বসিয়ে সেচের পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার সাথে কারও কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে বাওড়ের মাছ চোরদের বাধা দেওয়ায় তারা আতিয়ারকে খুন করে থাকতে পারে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে একজনকে হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews