1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্গম চিম্বুলুই সীমান্ত থেকে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

  • শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি  :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)

স্থানান্তর করা হয়েছে। দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির এই মানবিক ও তাৎক্ষণিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসিত হয়েছে।

অসুস্থ সদস্য হাবিলদার মো. এলাহান মিয়া পার্বত্য এলাকার দুর্গম সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিজিবি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বিত প্রচেষ্টায় জরুরি এয়ার ইভাকুয়েশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্বল্প সময়ের মধ্যেই একটি বিজিবি হেলিকপ্টার মোতায়েন করা হয়।

৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান,

সম্মানিত ডিজি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দুর্গম পার্বত্য সীমান্তে কর্তব্যরত সদস্যদের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি প্রয়োজনীয় চিকিৎসা ও এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় কর্মরত কোনো সদস্য যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসাসেবার আওতায় আসতে পারেন, সে লক্ষ্যেই বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছায়।

বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গম সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই দ্রুত পদক্ষেপ বাহিনীর মানবিক দায়বদ্ধতা এবং সদস্যদের প্রতি আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews