1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনদুর্ভোগে তাৎক্ষণিক সাড়া, শ্মশানে ডিপ টিউবওয়েল দিলেন মীর হেলাল

  • শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

পার্বত্য অঞ্চলের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

তার নানা জনকল্যাণমূলক উদ্যোগের সুফল ইতোমধ্যে রাঙামাটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি কয়েকটি মাদ্রাসায় অনুদান প্রদানের পাশাপাশি রাঙামাটি শহরের অন্যতম বৃহৎ শ্মশান আসামবস্তি শ্মশানের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা ও তীব্র পানিসংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

জানা গেছে, শ্মশানটির সংস্কার এবং পানির সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি স্ট্যাটাস প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের নজরে আসে।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও শ্মশান কমিটির সঙ্গে আলোচনা করে সেখানে একটি গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপন করা হয়।

ফলে এখন থেকে মৃতদেহ সৎকারের সময় দীর্ঘদিনের পানির অভাবজনিত ভোগান্তি অনেকাংশে দূর হবে বলে মনে করছেন এলাকাবাসী।

শ্মশান কমিটির নেতৃবৃন্দ জানান, গত ১৭ থেকে ১৮ বছরে শ্মশানটির উন্নয়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি প্রবেশ সড়কের অবস্থাও দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। তারা বলেন,

ফেসবুকের একটি স্ট্যাটাসকে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যে আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন এবং দ্রুত একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেছেন, তা আমাদের অত্যন্ত আনন্দিত করেছে।

তিনি আরও প্রয়োজনীয় সংস্কারকাজ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, পাহাড়ের মানুষের অকৃত্রিম বন্ধু ব্যারিস্টার মীর হেলাল সবসময় এখানকার মানুষের সমস্যা,

বঞ্চনা ও চাহিদার বিষয়ে সজাগ থাকেন। একটি ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তার নির্দেশনা অনুযায়ী আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে অল্প সময়ের মধ্যেই এখানে একটি ডিপ টিউবওয়েল স্থাপন করেছি। পাশাপাশি শ্মশানটির আরও কী কী উন্নয়ন প্রয়োজন, সে বিষয়েও আমরা কাজ করছি।

শ্মশান কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা নয়ন ত্রিপুরা বলেন, গত ১৫-১৬ বছরে এই শ্মশানের তেমন কোনো উন্নয়ন হয়নি।

ব্যারিস্টার মীর হেলালের উদ্যোগে পানির স্থায়ী ব্যবস্থা হওয়ায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের যে আশ্বাস দেওয়া হয়েছে, সেটিও আমাদের জন্য আশাব্যঞ্জক।

স্থানীয় বাসিন্দা, শ্মশান কমিটি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যারিস্টার মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও তার আন্তরিক ও জনমুখী উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান হবে এবং সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews