1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙামাটিতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে আটক-১

  • শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আলমগীর মানিক,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন (৫৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন ২০২৬) অভিযুক্ত আবুল হোসেন কিশোরীটিকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

খবর পাওয়ার পর লংগদু জোন কমান্ডারের সার্বিক নির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটির অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে বিভিন্ন সাক্ষী ও স্থানীয় বাসিন্দাদের

কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত আবুল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ৪ জুন রাত ৮টার দিকে অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

লংগদু জোনের পক্ষ থেকে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews