1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা হলেন আব্দুস সামাদ মৃধা

  • রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগি সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সামাদ মৃধা। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মিরাজ শিকদার জানান, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ওষুধ উৎপাদন খাতে নেতৃত্ব প্রদানকারী মোঃ আব্দুস সামাদ মৃধা প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছ ব্যবস্থাপনা ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গির জন্য সমাদৃত।

শহীদ জিয়া স্মৃতি সংসদ মনে করেন, তাঁর কর্পোরেট অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রজ্ঞা সংসদের নীতি নির্ধারণ ও জনকল্যাণমুখী কর্মসূচিকে আরও বেগবান করবে।

অত্র সংসদের সহসভাপতি এস. এম আকাশ জানান, মোঃ আব্দুস সামাদ মৃধা স্যারকে উপদেষ্টা হিসেবে পাওয়া আমাদের জন্য অনুপ্রেরণা। শহীদ জিয়ার উন্নয়ন দর্শন ও সুশাসনের আদর্শ বাস্তবায়নে তাঁর পরামর্শ আমাদের আগামির পথ দেখাবে।

মোঃ আব্দুস সামাদ মৃধা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন আত্মনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমি সংগঠনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে অবদান রাখতে চাই।

সংসদের সভাপতি মিরাজ শিকদার আরো জানান, ইতোমধ্যে শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে জেলা পর্যায়ে বিনামূল্যে ওষুধ বিতরণ ও স্বাস্থ্য ক্যাম্প,

মেধাবী শিক্ষার্থীদের জন্য শহীদ জিয়া শিক্ষা বৃত্তি চালু, তরুণদের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা করা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews