1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী চাড়াভিটা পশুর হাট এখন অস্তিত্ব সংকটে। মালিকানা পরিবর্তন, রাজনৈতিক প্রভাব ও দখলবাজির কবলে হারাচ্ছে শত বছরের জৌলুস।

  • শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মো: শরাফত উদ্দীন, স্টাফ রিপোর্টার :

চাড়াভিটা পশুর হাট এক সময় দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত ছিল। এখানে সপ্তাহে দুই দিন শনি ও বুধবার হাট বসতো, দেশের বিভিন্ন জেলা থেকে গরু-ছাগল ব্যবসায়ী, পাইকার ও সাধারণ ক্রেতাদের পদচারণায় মুখর থাকত এই হাট।

কিন্তু সময়ের ব্যবধানে এখন সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। দীর্ঘদিন ধরে মালিকানা পরিবর্তন, রাজনৈতিক দলের প্রভাব বিস্তার এবং দখলবাজদের দৌরাত্ম্যে বর্তমানে হাটটি প্রায় অস্তিত্ব হারানোর পথে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার মালিকানা পরিবর্তনের পর হাটটির সুষ্ঠু ব্যবস্থাপনা আর গড়ে ওঠেনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন পক্ষ নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত থাকায় হাটের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে। ফলে ব্যবসায়ী ও ক্রেতাদের আগ্রহ দিন দিন কমে যায়।

বর্তমানে হাটে গেলে চোখে পড়ে ফাঁকা মাঠ, নেই আগের মতো পশুর সারি কিংবা ক্রেতাদের ভিড়। এদিকে এক শ্রেণির প্রভাবশালী দখলবাজ হাটটির চারপাশের গুরুত্বপূর্ণ জমি দখল করে নেওয়ায় হাটের পরিসরও আশঙ্কাজনকভাবে সংকুচিত হয়ে পড়েছে।

যেসব জায়গায় আগে হাজার হাজার পশু বেচাকেনা হতো, এখন সেখানে সীমিত পরিসরে কোনোমতে হাট বসে। পর্যাপ্ত জায়গা না থাকায় দূর-দূরান্তের ব্যবসায়ীরাও আর আগের মতো আসতে আগ্রহ দেখান না।

স্থানীয় প্রবীণরা জানান, এক সময় এই হাটকে কেন্দ্র করে পুরো এলাকার অর্থনীতি সচল থাকত। হাটের দিনে আশপাশের বাজার, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-রোজগার কয়েকগুণ বেড়ে যেত। কিন্তু অব্যবস্থাপনা ও দখলদারিত্বের কারণে সেই ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।

ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে হাটের দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং স্বচ্ছ ব্যবস্থাপনার আওতায় আনলে এখনও এই ঐতিহ্যবাহী পশুর হাটের হারানো জৌলুস ফিরিয়ে আনা সম্ভব।

অন্যথায় দক্ষিণাঞ্চলের ইতিহাসখ্যাত এই পশুর হাট অচিরেই শুধুই স্মৃতিতে পরিণত হবে।যে হাট প্রায় অর্ধ কোটি টাকা বিক্রয় হতো সেই হার্ট বর্তমানে আর বিক্রয় ও হচ্ছে না। বাধ্য হয়ে এই হাটের খাজনা পাতি এখন সরকারি লোকজন আদায় করছেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews