মানব পাচার চক্রের মূলহোতাসহ ০৫ জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) অপরাহ্ণে ওসি ডিবি’র তত্ত্বাবধানে এসআই(নি:) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার নুরজাহান বেগম@জলি (৪৫); রাশিদা খাতুন (২৭); সালাউদ্দিন সরদার@ মন্নু(৪৫); মো: মশিয়ার খন্দকার(৪০) এবং মাগুরা জেলার শালিখা থানার বাসিন্দা মো: ইয়ামিন মোল্যা (২৮)।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।সংগ্রহ



Leave a Reply