সাংবাদিক নামধারী সেই আক্তারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় একটি ক্লিনিক মালিকের কাছে একলাখ টাকা চাঁদাদাবির অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী পাঁচ যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল উপজেলার নাড়িকেলবাড়িয়ার ডক্টরস ক্লিনিকের মালিক জামিউল হাসান সেতু বাদী হয়ে যশোর আদালতে এ মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী রোববার আদেশের জন্য দিন ধার্য করেছেন। আসামিরা হলো, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয়ধারী নাসিম রেজা, ইয়াসিন, ইমাম আলী বিপ্লব, শাওন ও মাইটিভির সাংবাদিক পরিচয়ধারী আক্তারুজ্জামান মিম। মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ১০ এপ্রিল বিকেলে আসামিরা তার ক্লিনিকে প্রবেশ করে তাদের ক্যামেরায় বিভিন্ন চিত্রধারণ করতে থাকে। তারা রোগীদের মনে ভীতিকর পরিবশে সৃষ্টি করে। তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রেস ক্লাবের সদস্য দাবি করে। এছাড়া আক্তারুজ্জামান মিম মাইটিভি ও অন্যরা সকলেই এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেন। পরে তারা বাদীকে জানায়, তার ক্লিনিকের বিষয়ে নানা অভিযোগ রয়েছে। কি অভিযোগ জানতে চাইলে নানা ধরনের অসঙ্গতিপূর্ণ কথা বলে সাংবাদিক পরিচয়ধারী ওই যুবকেরা। শেষমেষ একলাখ টাকা চাঁদাদাবি করে তারা। টাকা দিতে না চাইলে নানা ধরণের হুমকি-ধামকি দেয়। এ সময় তারা রোগীদের সাথেও খারাপ আচরণ শুরু করে। বাধ্য হয়ে বাদী আসামিদের হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেয়। এ সময় আসামিরা বলে বাকী ৯৫ হাজার টাকা আগামী ১০ দিনের মধ্যে দিতে হবে অন্যথায় বাদীর প্রতিষ্ঠানের ক্ষতি ও তাকে হেয়পতিপন্ন করার হুশিয়ারি দিয়ে চলে যায়। পরে ওই ক্লিনিকে মালিক সেতু মূলধারার সাংবাদিকদের সাথে খোঁজখবর নিয়ে জানতে পারেন আসামিরা কেউই প্রেস ক্লাব যশোরের সদস্য না। তাদের মূল পেশা চাঁদাবাজি করা বাধ্য হয়ে ওই ক্লিনিকের মালিক বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন। উল্লেখ্য, এর আগে সাংবাদিক পরিচয়ে আক্তারুজ্জামান মিম বিশেষ বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে ৯ লাখ হাতিয়ে নেয়।
নড়াইলে হত্যার উদ্দেশে আজাদ মোল্যার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে হত্যার উদ্দেশে আজাদ মোল্যার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলার
৭ বিভাগে তাপপ্রবাহ, বাড়বে দিন-রাতের তাপমাত্রা রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার
যশোরে মাংশ ব্যবসায়ীর কাছে চেয়ারম্যানের চাঁদাদাবি, না দেয়ায় মারপিটের অভিযোগ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর রুপদিয়া বাজারে মেহেদী হাসান (২৪) নামে কে মাংশ ব্যবসায়ীর কাছে চাঁদার দাবিতে মারপিট এবং টাকা
মনোহরপুরে মোস্তফা ফরিদের ঈদ সামগ্রী বিতরন মাসুম বিল্লাহ,নিজেস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার দুপুরে যশোর সদরের ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সদরের মনোহারপুর বাজারে দুস্থদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয় ।
বাঘারপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০ স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকে সিলগালা যশোর প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকে যশোর সিভিল সার্জন এর একটি দল অভিযান পরিচালনা করেন। ১২ এপ্রিল বুধবার দুপুরে নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকে অভিযানে
যশােরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার দাসের মৃত্যুতে পুলিশ সুপারের শোক বার্তা সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোরের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যশোরের পুলিশ
পরকীয়া প্রেমিকের হাতে যুবক খুন যশোরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল সোহেল হোসেন (৪০) নামে এক ব্যক্তির। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে একটি ব্রিজের পাশে তাকে এলোপাতাড়ীভাবে
শেখ হাসিনা সরকার দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের কথা ভুলে যায়নি -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সন্দীপ কুমার কর্মকার বিশেষ প্রতিনিধি : ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দরিদ্র অসহায় ও অসুস্থ