যশোরের বাঘারপাড়ায় একটি ক্লিনিক মালিকের কাছে একলাখ টাকা চাঁদাদাবির অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী পাঁচ যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গতকাল উপজেলার নাড়িকেলবাড়িয়ার ডক্টরস ক্লিনিকের মালিক জামিউল হাসান সেতু বাদী হয়ে যশোর আদালতে এ মামলা করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী রোববার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
আসামিরা হলো, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয়ধারী নাসিম রেজা, ইয়াসিন, ইমাম আলী বিপ্লব, শাওন ও মাইটিভির সাংবাদিক পরিচয়ধারী আক্তারুজ্জামান মিম।
মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ১০ এপ্রিল বিকেলে আসামিরা তার ক্লিনিকে প্রবেশ করে তাদের ক্যামেরায় বিভিন্ন চিত্রধারণ করতে থাকে।
তারা রোগীদের মনে ভীতিকর পরিবশে সৃষ্টি করে। তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রেস ক্লাবের সদস্য দাবি করে।
এছাড়া আক্তারুজ্জামান মিম মাইটিভি ও অন্যরা সকলেই এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেন। পরে তারা বাদীকে জানায়, তার ক্লিনিকের বিষয়ে নানা অভিযোগ রয়েছে।
কি অভিযোগ জানতে চাইলে নানা ধরনের অসঙ্গতিপূর্ণ কথা বলে সাংবাদিক পরিচয়ধারী ওই যুবকেরা। শেষমেষ একলাখ টাকা চাঁদাদাবি করে তারা।
টাকা দিতে না চাইলে নানা ধরণের হুমকি-ধামকি দেয়। এ সময় তারা রোগীদের সাথেও খারাপ আচরণ শুরু করে। বাধ্য হয়ে বাদী আসামিদের হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেয়।
এ সময় আসামিরা বলে বাকী ৯৫ হাজার টাকা আগামী ১০ দিনের মধ্যে দিতে হবে অন্যথায় বাদীর প্রতিষ্ঠানের ক্ষতি ও তাকে হেয়পতিপন্ন করার হুশিয়ারি দিয়ে চলে যায়।
পরে ওই ক্লিনিকে মালিক সেতু মূলধারার সাংবাদিকদের সাথে খোঁজখবর নিয়ে জানতে পারেন আসামিরা কেউই প্রেস ক্লাব যশোরের সদস্য না।
তাদের মূল পেশা চাঁদাবাজি করা বাধ্য হয়ে ওই ক্লিনিকের মালিক বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন।
উল্লেখ্য, এর আগে সাংবাদিক পরিচয়ে আক্তারুজ্জামান মিম বিশেষ বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে ৯ লাখ হাতিয়ে নেয়।
এ ঘটনায় যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের লিলি ঘোষ পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
এ ঘটনায় যশোরের বিভিন্ন দৈনিকে ফলাও করে সংবাদ প্রচার হয় তবে কোনো আইনি সহায়তা না পাওয়ায় এখনো একটি টাকাও ফেরৎ পায়নি বলে অভিযোগ ভুক্তভোগী ওই পরিবারের। শুধু তাই নয়,
একই বছরের মার্চে বাঘারপাড়া উপজেলা সদরের আনোয়ারা ক্লিনিকে চাঁদা দাবি করে ধাওয়ার শিকার হন সাংবাদিক পরিচয়ধারী আখতারুজ্জামান।
এছাড়া বরযাত্রীর গাড়ি আটকিয়ে চাঁদাবাজি ও প্রবাসীর স্ত্রীর অনৈতিক কাজের ঘটনার সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করাসহ তার বিরুদ্ধে বিস্তর চাঁদাবাজির অভিযোগ রয়েছে।


Leave a Reply