1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেখ হাসিনা সরকার দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের কথা ভুলে যায়নি -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

  • বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনা সরকার দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের কথা ভুলে যায়নি
-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

সন্দীপ কুমার কর্মকার বিশেষ প্রতিনিধি :

‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের কথা ভুলে যায়নি। তাদের চিকিৎসা সহায়তা দিতে সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।

এ সরকারের আমলেই সরকারি হাসপাতাল গুলোতে জটিল রোগ নির্ণয়, চিকিৎসা নামমাত্র খরচে করা হচ্ছে।

আর এসব কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নিশ্চিত করেছে। প্রতিবছর দেশে প্রায় তিন লক্ষ মানুষ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,

জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। বিত্তবাণরা চিকিৎসা করাতে পারলেও অর্থের অভাবে দরিদ্র শ্রেণির ক্ষেত্রে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে।

বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সব অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে।’

মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদফতরের

মাধ্যমে ৬টি জটিল রোগে আক্রান্ত অসহায় রোগী ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত প্রতিষ্ঠানের অনুকুলে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলী হোসেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক

ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামানসহ প্রমূখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews