যশোরের বাঘারপাড়া উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) উপজেলার ছাইবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) খান মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ ফাউন্ডেশনের ইডি মোহাম্মদ ফজলুল হক এবং ডিইডি মোছাম্মদ আফরোজা পারভীন।
তারা তাদের বক্তব্যে সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply