যশোরের সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত এমপি সাবিরা সুলতানাকে যশোর বিমানবন্দরনের গোলাপ রজনীগন্ধার উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়েছে।৬ মে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ১০.৩০ মি যশোর বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য নেতা কর্মীরা গোলাপ রজনীগন্ধা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেতা কর্মীদের ফুলের পরশে পরম মমতায় তিনি তাদের অভ্যর্থনা গ্রহণ করেন।
এসময় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। ব্যক্তি পর্যায়ে অসংখ্য নেতাকর্মীর রজনীগন্ধার শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এর আগে অসংখ্য নেতা কর্মী মটর শোভাযাত্রা সহকারে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান।
বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে বেলা ১১টায় যশোর কারবালা গোরস্থানে শায়িত প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সময় ঝিকরগাছা কীর্তিপুর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তাঁর স্বামী শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারতে করেন।
এরপর একে একে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জালাল উদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ বড় সাহেব, সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমানের কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এসময় চৌগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল,ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম,পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ,দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ,যুব বিষয়ক সম্পাদক ও শহীদ নাজমুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম,
হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান,বাঁকড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জামির হোসেন,নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান,মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন,
সাধারণ সম্পাদক আবদার হোসেন,পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কল্লোল,চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুবক্কার সহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply