1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফুটবলাররাই আগামীর সম্পদ বাঘারপাড়ায় গোল্ডকাপ ফাইনালে প্রধান অতিথির অনুপ্রেরণামূলক বক্তব্য,.. এমপি গোলাম রসুল

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উঠে এসেছে খেলাধুলার গুরুত্ব, শৃঙ্খলা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বার্তা। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল বলেন, আজকের এই খুদে খেলোয়াড়রাই আগামী দিনের দেশের গর্ব।

খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত চেতনা গড়ে তোলে।তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার সমান গুরুত্ব রয়েছে।

যারা আজ মাঠে নিজেদের দক্ষতা দেখিয়েছে, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। তাই অভিভাবক ও শিক্ষকদের উচিত শিশুদের খেলাধুলায় আরও উৎসাহিত করা।

তিনি আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় প্রশংসা করে বলেন, এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রাম পর্যায় থেকেও বড় অর্জন সম্ভব।

শেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ আয়োজন আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

গতকাল বিকাল তিনটায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পূর্ব পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। একই মাঠে বালক গ্রুপেরও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরে চ্যাম্পিয়ান হয়। এর আগে উপজেলার ১০ টি ভেন্যুতে মোট এক’শ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে খেলোয়াড়রা অংশ নেয়।

বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

এতে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর মাষ্টার নাসির হায়দার ,উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল জব্বার, উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, বাঘারপাড়া পৌর মেয়র প্রার্থী মতিউর রহমান, ইউআরসি’র ইন্সট্রাক্টর নাজনীন নাহার, সহকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ও প্রভাত কুমার রায়, মাসুদ আলম টিপু, কামাল হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews