1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ভাইপোদের হাতে চাচা জখম

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইপোর হাতে চাচা মফিজুর রহমান গাজীকে (৫০) রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। মফিজুর উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুরের মৃত নওশেদ গাজীর ছেলে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বাদির নিজ বাড়িতে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ভাইপো ও ভাবিকে অভিযুক্ত করে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন মফিজুর রহমান।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে দুই ছেলে মো: শামীম (৩০) ও মো: সাদ্দাম (৩৫) এবং স্ত্রী মোছা: আলেয়া (৬০)।

অভিযোগে মফিজুর উল্লেখ করেছেন, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিলো। বাবা নওশেদ গাজী মারা যাওয়ার পর বড় ভাইয়ে দুই ছেলে শামীম ও সাদ্দাম পৈত্রিক জমি বন্টনের জন্য মফিজুরকে চাপ দিতে থাকেন।

এদিন রাত সাড়ে সাড়ে ৯টার দিকে দুই ভাই ও মা আলেয়াকে নিয়ে চাচা মফিজুরের উপর চড়্ওা হয়। মফিজুর এসময় একজন আমিন এনে বোন ও ভাইদের ভাগের অংশ মাপজোক করতে বলেন।

এতে তারা ক্ষিপ্ত হয়ে মফিজুরের নাকে-মুখে কিল ঘুষি মারতে থাকেন। এতে তার নাকের হাড় ভেঙ্গে যায় ও ঠোঠ, মুখ রক্তাক্ত জখম হয়। অভিযোগে তিনি আরও লেখেন,

মারপিটের আঘাতে মাটিতে পড়ে গেলে সাদ্দাম হাসুয়া নিয়ে মফিজুরকে কোপাতে উদ্দ্যত হলে প্রতিবেশীরা মফিজুরকে উদ্ধার করে বাঘারপাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন।

বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মফিজুর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে রাতেই তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews