1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এমপি হিসাবে শপথ শেষে নতুন দায়িত্বে সাবিরা সুলতানা মুন্নি। নারীর ক্ষমতায়ন,পিছিয়েপড়া জনগোষ্ঠীর উন্নয়ন প্রধান লক্ষ্য।

  • সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ 

সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি শপথ গ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব শুরু করেছেন।

৩ মে জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত মহিলা এমপিদের শপথ পাঠ করান জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন যশোর থেকে ৬:১ ভিত্তিতে সাবিরা সুলতানা মুন্নী সংসদ সদস্য নির্বাচিত হন।

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হিসাবে তিনি রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা ও নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

মেম্বার অব পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস এ্যাক্ট-১৯৭৩

বা ১৯৭৩’র  ‘সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা অধ্যাদেশ অনুযায়ী সংরক্ষিত আসনের নারী এমপি’রা এ সকল রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে থাকেন। যেটা ২০১৬ সালে আমেন্ডমেন্ট করা হয়। সে অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপিরা যে সকল সুবিধা ভোগ করে থাকেন,

সংরক্ষিত আসনের মহিলা এমপি’রা তেমনি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। মাসিক সম্মানি ভাতা ছাড়াও ন্যাম ভবনে ফ্লাট, প্লট, পরিবহন, অফিস ,চিকিৎসা ,ভ্রমণ, শুল্কমুক্ত গাড়ি আমদানি,

বীমা ও নানা ধরনের ভাতা পেয়ে থাকেন। এছাড়াও জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণা খরচ, ড্রাইভারের বেতন, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সহ বহুবিধ সুবিধা ভোগ করে থাকেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায় সংরক্ষিত এবং সরাসরি ভোটে নির্বাচিত এমপিদের মধ্যে কোনো পার্থক্য নেই।

এদিকে শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য দেশের নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা বিস্তার, শিক্ষা সংস্কৃতিও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চৌগাছা ঝিকরগাছার সার্বিক উন্নয়নে সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। শপথ গ্রহণ শেষে ৪মে তিনি প্রয়াত প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews