1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে আইপিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে ৪ মে সোমবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

এদিন সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ^বিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে এবং উদ্ভাবকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমরা যারা গবেষণা করি এবং নিজেদের গবেষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাদের জন্য এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট সুরক্ষায় সচেতন হওয়া প্রতিটি গবেষকের মৌলিক কাজ।

এই সেমিনার থেকে কিভাবে পেটেন্ট করবো এবং গবেষণাপত্র সংরক্ষণ করবো তা আমরা জানতে ও শিখতে পারব। এতে আমরা যেমন নিজেদের উন্নয়ন করতে পারব তেমনিভাবে এই দেশ ও জাতিকে জ্ঞান ও গবেষণায় এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারব।

সেমিনারে মূল প্রবন্ধ উপ¯’াপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন সরকার। তিনি তার মূল প্রবন্ধে পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং বাংলাদেশে বিদ্যমান মেধাসম্পদ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে আলোচক হিসেবে উপ¯ি’ত ছিলেন গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভি।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews