1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বোর্ডে এসএসসি গণিত পরীক্ষায় অনুপস্থিত ২০৭৬, বহিষ্কার ২

  • সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি গণিত (আবশ্যিক) পরীক্ষায় ২০৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) গণিত (আবশ্যিক) (বিষয় কোড-১০৯) পরীক্ষায় বোর্ডের ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ২২ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২০ হাজার ১০৮ জন। অনুপস্থিত থাকে ২০৭৬ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ফিলিপনগর কেন্দ্র (নং-৫৫২) থেকে রোল ১২৩৪৩৬ এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেন্দ্র (নং-৩৮৩) থেকে রোল ২০৮৩৮১ নম্বরের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় অংশ নেয় ১৯ হাজার ৩৯১ জন, অনুপস্থিত ২৬৪ জন, বাগেরহাটে ১০ হাজার ৬১৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ১৬৪ জন,

সাতক্ষীরায় ১২ হাজার ৮৮৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ২২৯ জন, কুষ্টিয়ায় ১৭ হাজার ৭৪১ জন অংশ নিয়ে অনুপস্থিত ২৯৭ জন, চুয়াডাঙ্গায় ৭ হাজার ৮২০ জন অংশ নিয়ে অনুপস্থিত ১৩৫ জন,

মেহেরপুরে ৫ হাজার ৩৭২ জন অংশ নিয়ে অনুপস্থিত ১২২ জন, যশোরে ১৯ হাজার ৭৭০ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩৩২ জন, নড়াইলে ৫ হাজার ৩২১ জন অংশ নিয়ে অনুপস্থিত ১০৮ জন,

ঝিনাইদহে ১৪ হাজার ২২৮ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩১৪ জন এবং মাগুরায় অংশগ্রহণ ও অনুপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিল। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews