1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্বামী-স্ত্রীকে জখম ও প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির অভিযোগে মামলা

  • সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম এবং প্রকাশ্যে গুলি করে হত্যার হুমিকর অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় শনিবার কোতোয়ালি থানায় মামলা করেন ওই এলাকার মো. আব্দুস সালাম। মামলায় আসামি করা হয়েছে প্রতিবেশী বিষ্ণুপদর ছেলে প্রসেনকে।

মামলায় উল্লেখ করা হয়, আব্দুস সালাম শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকার আলতাফের বাড়ির ভাড়াটিয়া। গত ২৩ এপ্রিল রাত ১২টার দিকে বাসার সামনের ফাঁকা মাঠে ভাঙারির কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী প্রসেন তাকে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে প্রসেন হাতে থাকা লোহার শাবল দিয়ে তাকে আঘাত করেন।

এতে তার বাম হাতের কবজির কাছে আঘাত লাগে এবং দুটি আঙুলের হাড় ভেঙে গুরুতর জখম হয়। এ ছাড়া তার দুই পা ও ডান চোখের ওপর আঘাত করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় তার স্ত্রী রহিমা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। অভিযোগে আরও বলা হয়, রহিমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় এবং পরনের শাড়ি টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা আহত আব্দুস সালাম ও তার স্ত্রীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, আসামি প্রসেনকে ধরতে পুলিশ কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews