1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবি’র তৎকালীন উপচার্যের একান্ত সচিব আব্দুর রশিদ অর্নবের বিরুদ্ধে বেরিয়ে এসেছে দূর্নীতিসহ অজানা কাহিনী

  • সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

তৎকালীণ প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডর সংবাদ নিতে যেয়ে প্রথম আলোর সংবাদকর্মী আব্দুর রশিদ অর্নব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরীর সোনার হরিণ হাতে পান। শেখ হাসিনার দীর্ঘ মেয়াদী উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সুপারিশে অর্নব যবিপ্রবিতে নিয়োগ লাভ করেন। নিয়োগ লাভের পর তার বিরুদ্ধে যবিপ্রবিতে নানা অনিয়ম,দূর্নীতি,নিয়োগ বাণিজ্য,নথি চুরি,টেন্ডার বিহীন ডায়রি-ক্যালেন্ডার ক্রয়,ক্যালেন্ডার কেলেঙ্কারিসহ বহুবিধ অভিযোগ উঠেছে। গত ২৪ সালের ৫ আগস্টের পর তিনি কিছুদিন গা ঢাকা দিলেও বর্তমানে ঝিনেদা ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, ২০১৮ সালে যবিপ্রবি’র উপচার্য্যরে পিএ পদে ১৭লাখ টাকার বিনিময়ে আব্দুর রশিদ অর্নব তার বন্ধু মঞ্জরুর রহমানের চাকরি চুড়ান্ত করেন। ওই বছর ১ সেপ্টেম্বর রিজেন্ট বোর্ডের ৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই নিয়োগ গৃহীত হয়। পরবর্তীতে ওই নিয়োগের কাহিনী ধরা পড়লে ৫১তম রিজেন্ট বোর্ডে উক্ত পিএ পদের মঞ্জুরুর রহমানের চাকুরী স্থগিত হয়।

ওই ঘটনায় রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ডাক্তার আব্দুর রশিদ অপরাধী আখ্যা দিয়ে ভিসির একান্ত সচিব আব্দুর রশিদ অর্নবের বিরুদ্ধে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওই সময় টাকা কিংবা চাকরী ফেরত না পেয়ে ২০২০ সালের ২০ জুন প্রেসক্লাব যশোর মিলনায়তনে আব্দুর রশিদ অর্নবের বিরুদ্ধে ১৭ লাখ টাকার দূর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

ওই সময় রিজেন্ট বোর্ড থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তবে ঘটনা তদন্ত শেষে উপচার্য্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের যোগসাজসে তদন্ত প্রতিবেদন আব্দুর রশিদ অর্নবের পক্ষে প্রদান করা হয় বলে অভিযোগে উঠে এসেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায় বিচার না পেয়ে মঞ্জুরুর রহমান ২০২১ সালের ৭ জানুয়ারী হাইকোর্টে চাকরী ফেরত চেয়ে রিট পিটিশন দাখিল করেন। পিটিশন গ্রহন করে আদালত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একটি পদ শুন্য রাখার নির্দেশ দেন। মামলাটি হাইকোর্টে বর্তমানে বিচারাধীন রয়েঁেছ।

সূত্রগুলো আরো দাবি করেছেন, ২০২০সালের ২৯ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়ন ড্রাইভার মফিজুর রহমান উপচার্যের সাথে দেখা করতে যান। ওই দিন সেখানে দায়িত্বরত উপচার্যের একান্ত সচিব আব্দুর রশিদ অর্নব মফিজুর রহমানকে অফিস থেকে বের করার পাশাপাশি ওই সময় তাকে লাঞ্চিত করেন। ঘটনার ব্যাপারে মফিজুর রহমান অপমানিত হগেয় মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং ওই রাতেই সে গায়ে পেট্টোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় আব্দুর রশিদ অর্নবসহ অপরাধীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারী ও এলাকাবাসী মফিজুর রহমানের লাশ নিয়ে মিছিল করেন এবং দায়িদের দ্রুত শাস্তি দাবি করেন।

এ ঘটনার পর গত ৯ জানুয়ারী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলী আদালত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ড্রাইভার মফিজুর রহমানের স্ত্রী জিনিয়া মেহের আব্দুর রশিদ অর্নবের বিরুদ্ধে স্বামী হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা বর্তমানে বিচারাধীন। অপরদিকে, ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর বেশ কিছুদিন আব্দুর রশিদ অর্নব কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

গত বছরের ১৩ আগষ্ট থেকে সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ উপচার্যের দোসর ও দালালদের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যুগপৎ আন্দোলন শুরু করেন। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে দূর্নীতিবাজ আব্দুর রশিদ ২০ আগস্ট উপচার্যের একান্ত সচিব পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে প্রফেসর ড. আনোয়ার হোসেন ছাত্র আন্দোলনের মুখে গত ২১ আগষ্ট পদত্যাগ করতে বাধ্য হন। গত ৯ সেপ্টেম্বর আব্দুর রশিদ অর্নব বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সব শ্রেনী শিক্ষার্থীরা।

সূুত্রগুলো আরো জানিয়েছেন, গত ২০২৪ সালের ২২ অক্টোবর যবিপ্রবি’র রেজিষ্ট্রার বরাবর শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ তুলে সঠিক তদন্ত ও বিচারের দাবিতে আব্দুর রশিদ অর্নবের বিরুদ্ধে স্মারক লিপি দেন। স্মারক লিপিতে উল্লেখ করা হয় যে, আব্দুর রশিদ অর্নবের বিরুদ্ধে একাধিক নিয়োগ বাণিজ্যসহ বেশ কয়েকটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তৎকালীন ডেপুটি রেজিষ্ট্রার মোহাম্মদ এমদাদুল হক বিক্ষোভ কারীদের কাছ থেকে স্মারক লিপিিিট গ্রহন করেন।

ওই স্মারক লিপিতে বলা হয়েছে যে,গত জুলাই-আগষ্টে যবিপ্রবি’র তৎকালীন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চরম বিরোধীতা করেন। ওই সময় তিনি ছাত্রলীগ,পুলিশ,তার অনুগত শিক্ষক ও কর্মকর্তাদের দিয়ে আন্দোলনকারীদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালান। উপচার্যের পক্ষে আন্দোলন দমনে নির্যাতন চালানোর ঘটনায় নেতৃত্ব দেন তৎকালীন ভিসির একান্ত সচিব আব্দুর রশিদ অর্নব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্নবকে ঝিনেদা ক্যাম্পাসে বদলী ছাড়া তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করেননি।

বিষয়টি বর্তমানে শিক্ষার্থীরা আব্দুর রশিদ অর্নবসহ যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে দূর্নীতি করে লাভবান হয়েছে তাদের দূর্নীতির তদন্ত পূর্বক বর্তমান ভিসি’র আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আব্দুর রশিদ অর্নবের দূর্নীতির ব্যাপারে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews