এসএসসি পরীক্ষায় রোববার ৩ মে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে গণিত (আবশ্যিক) (১০৯) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
এরা হচ্ছে,কুষ্টিয়া জেলার ফিলিপনগর ৫৫২ নং কেন্দ্রে পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৩৬ ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেন্দ্র নং ৩৮৩ রোল নং ২০৮৩৮১।
গণিত (আবশ্যিক) পরীক্ষায় ২৯৯ কেন্দ্রে ১২২১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১২০১০৮জন। অনুপস্থিত হন ২০৭৬জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, খুলনা বিভাগের ১০ জেলার খুলনা জেলায় অংশ নেন ১৯০৩৯১,অনুপস্থিত ২৬৪জন,বাগেরহাট জেলায় ১০৬১৯ অংশ নেন অনুপস্থিত ১৬৪জন,
সাতক্ষীরায় ১২৮৮৯ অংশ নিলেও অনুপস্থিত ২২৯জন,কুষ্টিয়া জেলায় ১৭৭৪১জন অংশ নিলেও অনুপস্থিত ২৯৭জন,চুয়াডাঙ্গা জেলায় ৭৮২০জন অংশ নিলেও অনুপস্থিত হন ১৩৫জন,
মেহেরপুর জেলায় ৫৩৭২জন অংশ নিলেও অনুপস্থিত হন ১২২জন, যশোর জেলায় ১৯৭৭০জন অংশ নিলেও অনুপস্থিত হন ৩৩২জন,নড়াইল জেলায় ৫৩২১জন অংশ নিলেও অনুপস্থিত হন ১০৮জন,
ঝিনেদা জেলায় ১৪২২৮জন অংশ নিলেও অনুপস্থিত হন ৩১৪জন ও মাগুরা জেলায় ১২০১০৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও জেলায় অনুপস্থিত হন ২০৭৬জন।

Leave a Reply