1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিজিবির হাতে ফেনসিডিল আটক মামলার রায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড

  • রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস : 

যশোরে ফেনসিডিল রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে যশোরের একটি আদালত তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এক রায় এ আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,

ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত লোকমানের ছেলে সজিব হোসেন,বেনাপোল নামাজগ্রামের মৃত নুর হোসেনের ছেলে আজিজুর এবং বেনাপোল বাহাদুরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে ইয়াসিন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে পর যশোর সীমান্ত থেকে বিজিবি জানতে পারে ,বেনাপোল থেকে একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। এ সময় তারা আমড়াখালী চেকপোস্টে অবস্থান নেয়।

পরে ঝিনাইদহ-ট ০২০১৫৫ নম্বরের ট্রাকটি তল্লাশির জন্য দাঁড় করায়। এ সময় বিজিবি দেখে ট্রাকের হেলপার ও ড্রাইভার পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ওই তিনজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের শরীরে লুকানো অবস্থায় ১৬ বোতল ফেনসিডিল এবং ট্রাকের মধ্যে একটি ব্যাগে থাকা আরও ৫০ বোতল—সর্বমোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা প্রদান করেন। আসামিরা আটকের পর জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছে বলে বিজ্ঞ আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews