শুক্রবার ১ মে রাতে শহেরর দড়াটানা আব্দুল সামাদ হোটেলের সামনে থেকে উঠতি বয়সের দুই সন্ত্রাসীকে ষ্টীলের বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি টিম তাদের দু’জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে,শহরের বেজপাড়া আকবরের মোড় ( চোপদারপাড়া)
এলাকার ইলিয়াস হোসেন ওরফে লাল্টু মিয়ার ছেলে জীবন হোসেন ওরফে রাকিব (২২) ও সদর উপজেলার নালিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে আহাদ হোসেন (২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার দিবাগত গভীর রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাদেরকে শনিবার ২ মে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামানসহ একদল পুলিশ শুক্রবার ১ মে রাতে শহরের সার্কিট হাউজ এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান দড়াটানা আব্দুস সামাদ হোটেলের সামনে কতিপয় উঠতি বয়স্ক যুবক নিজেদের ক্ষমতার দাপট দেকানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে বার্মিজ চাকু নিয়ে অবস্থানরত ওই উঠতি বয়সের দুই সন্ত্রাসী পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে রাকিবের ট্রাউজারের ডান পকেটে থাকা ১টি ষ্টীলের বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দু’ যুবককে কোতয়ালি থানায় নিয়ে দ্রুত বিচার আইনে মামলা দেয়া হয়।

Leave a Reply