1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

  • রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও অন্বেষণের লক্ষ্যে যশোরে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ । শনিবার (২ মে ২০২৬) বিকেলে যশোর শামছুল হুদা স্টেডিয়ামে ক্রীড়া অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে একযোগে এই আয়োজন শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিলেট জেলা স্টেডিয়াম থেকে উদ্বোধন কার্যক্রম পরিচালিত হয় এবং এর অংশ হিসেবে যশোরেও অনলাইনের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, কাবাডি, দাবা ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলা অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশ পাবে এবং তারা সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews