1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রেম,প্রতারণা ও পলায়ন প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ

  • শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ভালোবাসার আড়ালে গড়ে ওঠা গোপন সম্পর্ক, তারপর একদিন হঠাৎ উধাও—যশোরে এমনই এক নাটকীয় ঘটনায় প্রবাসীর সংসার ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। স্ত্রীকে নিয়ে পরকীয়ার টানে পালিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা কেরামত আলী গাজী (৮৩) কোতোয়ালী মডেল থানায় দায়ের করা অভিযোগে জানান, তার ছেলে মুরশিদ গাজী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। সংসারের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশে পাড়ি জমানো সেই ছেলের স্ত্রী ইশিতা আক্তার (২৮) দুই সন্তান—ওমর (৮) ও ইউসুফ (৩)-কে নিয়ে শহরের শেখহাটি হঠাৎপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযোগে বলা হয়, সময়ের সঙ্গে বদলে যেতে থাকে ইশিতার জীবনযাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা,অবাধ চলাফেরা আর পরিবারের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে তিনি জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। স্থানীয় ভেকুটিয়া এলাকার যুবক সোহেল রানার সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠতা,যা ধীরে ধীরে রূপ নেয় গোপন প্রেমে। প্রতিবেশীদের চোখ এড়াতে সোহেলকে আত্মীয় পরিচয় দিতেন তিনি।

এরপরই আসে সেই নাটকীয় মোড়। গত ২২ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে কেরামত আলী গাজী পুত্রবধূর বাসায় গিয়ে দেখেন দরজায় তালা ঝুলছে। শুরু হয় খোঁজাখুঁজি। একসময় জানা যায়, ইশিতা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিক সোহেল রানার হাত ধরে অজানার পথে পাড়ি জমিয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়,এই সম্পর্কে জড়াতে ইশিতাকে প্ররোচনা দিয়েছেন তার মা আকলিমা খাতুন। এমনকি প্রায় দেড় বছর আগে গোপনে সোহেল রানাকে বিয়েও করেছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে,এই পলায়নের সঙ্গে জড়িয়ে আছে বড় অঙ্কের অর্থ ও স্বর্ণালংকারের বিষয়ও। পরিবারের দাবি,বিদেশে যাওয়ার আগে মুরশিদ গাজী স্ত্রীর কাছে প্রায় ৭ লাখ টাকা ও চার ভরি স্বর্ণ রেখে যান। পরে বিদেশ থেকে আরও ৫ লাখ টাকা পাঠান। এসব অর্থ ও স্বর্ণ নিয়েই ইশিতা উধাও হয়েছেন বলে অভিযোগ।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন পরিবারটি। কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার এসআই আশরাফ জানিয়েছেন অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews