যশোরের ঝিকরগাছা বাজারের যানজট নিরসনে পৌর প্রশাসকের অফিস কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,হাটবাজার ইজারাদার, পৌরসভার সহায়ক কমিটির সমন্বয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন, ইউএনও ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। সভায় ঝিকরগাছা বাজারের যানজট নিরসনে ফলের দোকান,
চটপটি, ফুসকা,পান-চা দোকান, বুটপালিশসহ ছোট দোকান গুলোর জন্য ফুটপাত থেকে ৬ফুট জায়গা নির্ধারণ করা হয়েছে। ইজিবাইক, নসিমন, আলমসাধু বাজারের বাইরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন,
সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোস কুমার হাজরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা,
পৌর সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জেল হোসেনসহ হাটবাজার ইজারাদারগণ।

Leave a Reply