যশোর শিক্ষাবোর্ডের অধীনে বৃহস্পতিবার ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১৫৪) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১৩২৪৪১ পরীক্ষার্থীর মধ্যে মধ্যে অংশগ্রহন করেন ১৩০৪৪২জন।
অনুপস্থিত হন ১৯৯৯জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,বৃহস্পতিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলায় ২৯৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় খুলনা জেলা থেকে ১৮০জন,বাগেরহাট জেলা থেকে ১১৪জন,সাতক্ষীরা থেকে ১৫৫জন,কুষ্টিয়ায় ২৩৯জন,চুয়াডাঙ্গায় ১১১,মেহেরপুর ৮৪, যশোর ২৬২,নড়াইল ৮০,ঝিনেদায় ২৩৬জন ও মাগুরা জেলা থেকে ৭৯জন অনুপস্থিত হন।

Leave a Reply