1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মেযেকে জিম্মি করে রাখার অভিযোগে মণিরামপুরের সাবেক ওসি ও কথিত ৬ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

  • শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মেয়েকে জিম্মি করে রাখার অভিযোগে যশোরের মণিরামপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান ও ছয় “সাংবাদিকে”র বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। প্রতারণামূলক অপহরণ ও থানায় বেআইনি আটকের অভিযোগ এনে বৃহস্পতিবার আদালতে বাদী হয়ে এ মামলা করেন ভুক্তভোগী নারীর মা লালমনিরহাটের বাসিন্দা সেলিনা খাতুন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আব্দুর রহমান সোহাগ।
আসামিরা হলেন, মণিরামপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান,মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ার আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন, তাহেরপুর গ্রামের দেবাশীষ চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী, বিপ্রেকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে নুর ইসলাম নাহিদ,হাকোবা গ্রামের পীর আলীর ছেলে তহিদুল ইসলাম, যশোর শহরের সিটি কলেজপাড়ার আকবারের ছেলে আসিফ আকবার সেতু ও বিজয়রামপুরের আবু মুসার ছেলে আব্দুল্লাহ আল মামুন।

মামলার অভিযোগে জানা গেছে,সেলিনা খাতুনের নাবালিকা মেয়ে সামিয়া আফরুজ মানসিক বিকারগ্রস্থ । সে তার বড় বোন এবং দুলাভাইয়ের সাথে পারিবারিক গোলযোগ করে দুলাভাই ডাক্তার রাফসানজানী এবং বড় বোনকে জব্দ করার জন্য মোবাইল ফোনে কিছু মিথ্যা তথ্য ছড়ায়। এ ঘটনাকে পুঁজি করে যশোর ও মণিরামপুরের কিছু কথিত সাংবাদিক তার মেয়ের সাথে যোগাযোগ করে তাকে নানাভাবে ফুঁসলায়।

সেতু ও নাহিদ ডাক্তার রাফসানজানীর বিরুদ্ধে মিথ্যা অডিও রেকর্ড ও মেসেজ দিয়ে তার মেয়েকে প্ররোচনার মাধ্যমে ১৬ মার্চ সকালে মণিরামপুরে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর জাকির হোসেন তার মেয়েকে ৪ ঘণ্টা থানার পাশে তহিদুলের বাড়িতে রেখে দেয়। দুপুরে জাকির হোসেন, সুমন চক্রবর্তী এবং আব্দুল্লাহ আল মামুন থানার স্টাফ রুমে বসিয়ে রাখে।

তার মেয়ে থানা থেকে চলে যেতে চাইলে ওসি তার নিরাপত্তার কথা বলে সাংবাদিকদের যোগসাজশে তার ইচ্ছার বিরুদ্ধে থানায় দুইরাত বেআইনিভাবে রেখে দেয়।১৭ মার্চ দুপুরে তহিদুল ইসলাম ও জাকির হোসেন তার (বাদি) জামাইয়ের নামে মিথ্যা তথ্য বর্ণনায় মামলা লিখে তার মেয়ের কাছ থেকে স্বাক্ষর করে নেয়।

ইতিমধ্যে তার স্বামী সাজেদুর রহমান মস্তিষ্কবিকারগ্রস্থ মেয়ে নিখোঁজ হয়েছে মর্মে ১৬ মার্চ লালমনিরহাটের হাতীবান্ধা থানায় জিডি করেন। ১৭ মার্চ সন্ধ্যায় তরুণীর মা, বাবা মেয়েকে খুঁজতে মণিরামপুর থানায় গেলে সামিয়া আফরুজ নেই বলে জানায়। তার মেয়েকে থানায় ৪৯ ঘণ্টা বেআইনি আটক রেখে সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত বাদীর জামাই ডাক্তার রাফসানজানীর কাছ থেকে মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করে।

একের পর এক মিথ্যা তথ্য, মুক্তিপণ ও নিখোঁজ মেয়ের ব্যাপারে দিশেহারা হয়ে তিনি,মেয়ের বাবা, বোন ও বোনজামাই ১৮ মার্চ দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন হওয়ার পর বিকেলে বাদীর নাবালিকা মেয়েকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এরপর তিনি তার মেয়ের কাছ থেকে জানতে পারেন আসামীরা পরস্পর যোগসাজসে ডাক্তার রাফসানজানীর কাছ থেকে অবৈধ পন্থায় মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের জন্য কু-রুচিশীল বর্ণনা সংবলিত মিথ্যা তথ্য দিয়ে মামলা লিখে স্বাক্ষর করে নেয়। এরপর মুক্তিপণের টাকা না পেয়ে সাংবাদিকরা এবং ওসি তার (বাদীর) মেয়ের স্বাক্ষরে মিথ্যা মামলা করে বলে জানায় সেলিনা খাতুন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews