1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই শিশু কোচিং থেকে ফিরে তার দুই ভাইয়ের সঙ্গে ফাঁকা স্থানে খেলা করছিল। সেসময় পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ সময় তার দুই ভাই এগিয়ে এসে অভিযুক্ত ফিরোজের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং চিৎকার করতে থাকে। তাদের কান্না শুনে আশপাশের লোকজন ছুটে এলে ফিরোজ পালিয়ে যায়। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

অভিযোগ উঠেছে,স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালিয়েছিল। তারা ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে।

তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পুলিশ ভুক্তভোগী শিশুকে হেফাজতে নিয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফিরোজের বাড়ি বরিশালে। ওই এলাকার হাসেমের মেয়েকে বিয়ে করে সে যশোরেই বসবাস শুরু করে।পেশায় ফিরোজ গাড়ি চালক। ফিরোজের বিরুদ্ধে মাদকের একাধিক অভিযোগ রয়েছে এবং একটি মাদক মামলায় সে দীর্ঘদিন সাজাও খেটেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পেয়েই পুলিশ ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে।

 তিনি আরও জানান,অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews