মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে গতকাল এসএসসি ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র (১০৮) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১২২৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৯টি কেন্দ্রে অংশ গ্রহন করেন ১২০৩৭০জন।
অনুপস্থিত ছিলেন ২০৫৭জন। ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে কুষ্টিয়া জেলার দু’টি কেন্দ্রে ২জনকে বহিস্কার করা হয়েছে।
কেন্দ্র দু’টি হচ্ছে,কুষ্টিয়া সদরের কেন্দ্র নং ২৭১ এ পরীক্ষার্থীর রোল নং ২৫২৩৪৬ ও পোড়াদহ উপজেলার কেন্দ্র নং ৩৬৫ এ পরীক্ষার্থীর রোল নং ২৫৭৫৬৮।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,খুলনা বিভাগের ১০ জেলা থেকে অত্র বোর্ড থেকে অংশগ্রহনকারী খুলনা জেলা থেকে অংশ নেন ১৯২৯৭জন, অনুপস্থিত হন ২৫৩ জন,বাগেরহাট জেলায় ১০৪৪১ জন অংশ নিলেও অনুপস্থিত হন ১৭৫জন,
সাতক্ষীরা জেলায় ১২৬৯৩ জন অংশ নিয়ে অনুপস্থিত হন ২১৩জন,কুষ্টিয়া জেলায় ১৭৮৪৮জন অংশ নিয়ে অনুপস্থিত ৩১২জন, চুয়াডাঙ্গায় ৮০০০জন অংশ নিয়ে অনুপস্থিতহন ১৩৮জন,
মেহেরপুরে ৫৩২৪জন অংশ নিয়ে অনুপস্থিত হন ১১০জন,যশোর জেলায় ১৯৮৪৮জন অংশ নেন অনুপস্থিত হন ৩২০জন, নড়াইলে ৫৪৫০জন অংশ নিলেও অনুপস্থিত হন ১০৯জন,
ঝিনেদা জেলায় ১৪৪৫৬জন অংশ নিয়ে অনুপস্থিত হন ৩০৭জন ও মাগুরা জেলা থেকে ৭০১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অনুপস্থিত হন ১২০জন।

Leave a Reply