1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন। ঝিকরগাছায় প্রধানমন্ত্রীকে উপজেলা বিএনপি’র রজনীগন্ধার উষ্ণ অভ্যর্থনা

  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমানের উলাশীর ঐতিহাসিক জিয়ার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান ঘিরে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

২৭এপ্রিল সোমবার সকাল থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের উৎসুক সাধারণ হাজার হাজার নারী-পুরুষ উপজেলার প্রবেশদ্বার লাউজানি থেকে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক বরাবর অত্যন্ত শৃঙ্খলিত দীর্ঘ লাইনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়।

বেলা সোয়া ১১টায় পূর্বনির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঝিকরগাছা উপজেলায় প্রবেশের সাথে সাথে উপজেলাবাসীর কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণের দেখা মেলে।

ঝিকরগাছা পৌরশহর সহ মহাসড়কের দু’ধারে অবস্থানরত নারী-পুরুষ রজনীগন্ধা ফুল হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাতনেড়ে অভ্যর্থনার জবাব দেন।

উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফুলের রাজধানীখ্যাত গদখালীতে অবস্থান নেন। এ সময় সংরক্ষিত আসনের চুড়ান্ত মনোনীত ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু,

দলের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সহ-সভাপতি খোরশেদ আলম,মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার,

পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজনসহ উপজেলার ১১ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews